পাটকেলঘাটা থানা পুলিশ কর্তৃক সিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন এবং নিয়মিত মামলায় ০১ জন আসামী গ্রেফতার
- আপডেট সময় : 09:56:40 pm, Friday, 9 June 2023 240 300 বার পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং পাটকেলঘাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব সেখ মাহমুদ হোসেন এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-০৯/০৬/২০২৩ তারিখ এসআই (নিঃ)/মোঃ সোলায়মান কবীর, এসআই (নিঃ)/মোঃ আমির হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় সিসি-৪৩৮/২১ মামলার পলাতক আসামী মোঃ রুহুল আমিন মোড়ল, পিতা-ফয়েজউদ্দীন মোড়ল , গ্রাম-টিকারামপুর , থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতারী পরোয়ানা মূলে এবং সাতক্ষীরা এর পাটকেলঘাটা থানার ,এফআইআর নং-৫, তারিখ- ০৯ জুন, ২০২৩; জি আর নং-১১০, তারিখ- ০৯ জুন, ২০২৩; ধারা- 323/325/307 The Penal Code, 1860; মামলার আসামী ১। মোঃ তুহিন ফকির(২৩), পিতা-মোঃ মুনছুর আলী ফকির , গ্রাম- কাশিয়াডাঙ্গা, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয় । আসামীদ্বয়কে ইং- ০৯/০৬/২০২৩ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।





























