সাতক্ষীরা 12:29 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:25:38 pm, Thursday, 5 December 2024 194 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:-দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় ।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সমাবেশে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও উপস্থিত ছিলেন ।নতুন রাস্তা নির্মাণে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।প্রসঙ্গত যে,উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে । ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর।পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিলো গতকাল।বাংলাদেশের রাস্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক,দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে “আফাজউদ্দিন ট্রাস্ট।এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার, হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার।

এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি।তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা।নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরনো সংকীর্ন ভাঙ্গাচোরা এবং বিলীনপ্রায় রাস্তা রয়েছে।এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে।সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

আপডেট সময় : 06:25:38 pm, Thursday, 5 December 2024