সাতক্ষীরা 10:20 pm, Sunday, 8 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

পলাশপোলে যুবককে আটকে মারধর, বিকাশে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:42:59 pm, Wednesday, 16 September 2026 101 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা শহরের পলাশপোল বউবাজার সংলগ্ন এলাকায় রনি নামে এক যুবককে আটকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে আবুল হোসেন নামে এক রাজমিস্ত্রি ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে গত ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে। অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা বাঁশদহা গ্রামের রনি সাতক্ষীরা রেস্টি অফিসের কাজ শেষ করে পায়ে হেঁটে খুলনার রোডে ওঠার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় তিনি পলাশপোল বউবাজার সংলগ্ন একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় তার মুঠোফোনের ক্যামেরা নিজের অজান্তে অন হয়ে যায়। এতে পথের পাশে থাকা এক বয়স্ক নারীর ছবি অনিচ্ছাকৃতভাবে উঠে যায় বলে জানা গেছে।
এ সময় পথ দিয়ে যাওয়া এক পুলিশ সদস্য বিষয়টি দেখতে পেয়ে রনির মোবাইল ফোন নিয়ে ওই নারীর ছবি ডিলিট করে দেন এবং তাকে চলে যেতে বলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই দৃশ্যটা বখাটে আবুল হোসেন এবং সহযোগীরা দেখে ফেলে।
কিছুদূর যাওয়ার পর আবুল হোসেন ও তার কয়েকজন সহযোগী রনিকে আটকে মারধর ও হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে রনির পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে প্রথমে ৩ হাজার টাকা এবং পরে আবার মারধর করে আরও ২ হাজার টাকা নেওয়া হয়। মোট ৫ হাজার টাকা আবুল হোসেনের বিকাশ নম্বরে পাঠানোর পর রনিকে ছেড়ে দেওয়া হয় বলে তার পরিবার দাবি করেছে।
রনির পরিবারের অভিযোগ, আবুল হোসেন ও তার সহযোগীরা ঐ এলাকায় পথচারীদের বিভিন্ন অজুহাতে আটকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করে থাকেন। এসব টাকা মাদকের পেছনে ব্যয় করা হয় বলেও অভিযোগ পরিবারের। এই পথ থেকে দুইশত গজ দূরে পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও আবুল হোসেনের বাহিনীর অহরহ ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, এ ধরনের ঘটনার কারণে ওই এলাকায় সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
তবে অভিযুক্ত আবুল হোসেন ও তার সহযোগীদের বক্তব্য এবং ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পলাশপোলে যুবককে আটকে মারধর, বিকাশে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

আপডেট সময় : 05:42:59 pm, Wednesday, 16 September 2026