পরবর্তিতে পাওনা টাকা চাইতে গেলে বাড়ি ফিরতে দেওয়া হবেনা হুমকি প্রদান
- আপডেট সময় : 11:22:39 pm, Monday, 6 March 2023 284 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ পাওনা টাকা চাইতে গেলে টাকা না দিয়ে উল্টো গালিগালাজ করে, এবং পাওনাদারদের হুমকি দেওয়া হয় পরবর্তিতে টাকা চাইতে গেলে ফিরতে দেবেনা সাতক্ষীরাতে।
ঘটনাটি ঘটেছে ০৬ই মার্চ সোমবার বেলা ৩টার সময় সাতক্ষীরা বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে রবিউল ইসলামের বাড়িতে।
চাঁপড়া এলাকার রবিউল ইসলাম বাগদা রেনু ব্যবসার নামে সাতক্ষীরা শহরের বিভিন্ন ঘর থেকে এবং চাঁপড়া এলাকার বিভিন্ন ঘের মালিকদের কাছ থেকে টাকা নিয়ে ১৭/১৮ বছর আগে আত্মগোপনে চলে যায়।
গত নভেম্বর ২০২২ সালে আত্মগোপন ভেঙ্গে সাতক্ষীরা বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে জমিক্রয় করে বড় পাকাবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকে, বিভিন্ন পাওনাদাররা তাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সাতক্ষীরা মেঘা এন্টারপ্রাইজ ( মাছের ঘর ) রবিউল ইসলামের বাড়ি পেয়ে যায়, মেঘা এন্টারপ্রাইজ থেকে দুইজনকে রবিউলের বসত বাড়িতে পাওনা টাকা চাইতে পাঠানো হয়।
রবিউল ইসলাম পাওনা টাকা দিতে পারবেনা বলে গালিগালাজ দিতে থাকে, পাওনা টাকা সে তো দিলো না আর হুমকি দিলো পরবর্তিতে তার বাড়িতে টাকা চাইতে গেলে তাদের সাতক্ষীরাতে ফিরতে দেওয়া হবে না।
খোঁজ নিয়ে জানা যায় রবিউল ইসলাম বিগত জামাতে ইসলামীর গাছকাঁটা মামলায় আত্মগোপনে ছিল।





























