সাতক্ষীরা 8:52 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

পবিত্র কাবা শরীফের পর দেশের বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 02:59:21 am, Monday, 25 March 2024 1008 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা : পবিত্র কাবা শরীফের পর দেশের বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় খান বাহাদুর আহছান উল্লাহ এর রওজা শরীফ চত্বরে ।নলতা কেন্দ্রীয় আহসানিয়ার ব্যবস্থাপনায় প্রতিদিন একসাথে ইফতার করান প্রায় ৬ হাজার মানুষের।ফকির, মিসকিন সকল পেশার মানুষ ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলেই একসাথে এখানে ইফতারি করেন। রোজাদারদের জন্য এখানে প্রতিদিন ৬০০ কেজি দুধ দিয়ে তৈরি করা হয় ফিরনি। সিদ্ধ করা হয় ৬ হাজার ২শত ডিম। এ ছাড়া ছোলা ভুনা, কলা, খেজুর, সিঙাড়া ও চিড়ার ব্যবস্থা থাকে। এখানে এলাকার ছোট বড় সব মিলিয়ে ২০০ জন যুবক প্রতিদিন স্বেচ্ছাশ্রমে এসব কাজ করে যাচ্ছে। প্রতিটি প্লেটে সাজানো হয় কলা, খেজুর, ফিরনি, ছোলা, চিড়াসহ নানা খাবার।

নলতায় খান বাহাদুর আহছান উল্লাহ রওজা শরীফ চত্বরে ইফতার করতে আশা মুসল্লিরা বলেন আমরা দূর দুরান্ত থেকে এখানে ইফতার করতে এসেছি কারণ সবচাইতে বাংলাদেশ বৃহত্তম ইফতার মাহফিল এখানেই হয় একসাথে ইফতার করতে পেরে অনেক আনন্দ হয় এবং অনেক সওয়াবও পাওয়া যায়। তারা আরো বলেন এখানে প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ ইফতার করে প্রায় ৯০ বছর ধরে এই ইফতার আয়োজন করা হয়

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ ডক্টর নজরুল ইসলাম বলেন,১৯৫০ সাল থেকে প্রতিবছর রমজানে রওজা চত্বরে বিশাল ছাউনি তৈরি করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজান মাসব্যাপী এ ইফতার মাহফিলের আয়োজন করতেন হজরত শাহ সুফী খান বাহাদুর আহছান উল্লাহ।

পরে তার মৃত্যুর পর মিশন কর্তৃপক্ষ এ ধারাবাহিকতা বজায় রাখেন।করোনার আগে নলতা রওজা শরীফে প্রতিদিন ১০ হাজার মানুষের ইফতারের আয়োজন করা হতো। এখন সেটা ৬ হাজারে নেমে এসেছে আর্থিক সংকটের কারণে । সওয়াব হাসিলের জন্য দূর-দূরান্ত থেকেও ইফতারের উদ্দেশে রোজাদাররা ছুটে আসেন নলতা রওজা শরীফ প্রাঙ্গণে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

পবিত্র কাবা শরীফের পর দেশের বৃহত্তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায়

আপডেট সময় : 02:59:21 am, Monday, 25 March 2024