নেতাকর্মীদের নিয়ে ‘মুজিব একটি জাতির রুপকার’ সিনেমা দেখলেন ডা. রুহুল হক এমপি
- আপডেট সময় : 02:11:58 am, Wednesday, 18 October 2023 240 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ‘মুজিব- একটি জাতির রুপকার’ সিনেমা দেখলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
মঙ্গলবার ১৭ই অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে দেবহাটার সখিপুর লাইট হাউজ সিনেমা হলে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সিনেমাটি উপভোগ করেন। সিনেমায় অতি সুনিপুণ ভাবে স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, দেশপ্রেম ও আদর্শ ফুটিয়ে তুলে অভিনেতাদের অভিনয় শৈলীতে মুগ্ধ হন ডা. রুহুল হক এমপি।
এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শেখ ফারুক হোসেন রতন ও আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আরশাদ আলী ও মনিরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























