সাতক্ষীরা 1:19 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

নুনগোলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:35:45 pm, Friday, 5 July 2024 209 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক: হাজার হাজার নারী-পুরুষ দর্শকের উপচেপড়া ভিড়ের মধ্যে দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলার মাঠে ৫ জুলাই শুক্রবার  বিকালে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা  হয়েছে।  বন্ধু যুব সংঘ ও বন্ধু ব্লাড ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মাসুদ রানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি জি এম আমিনুল হক, বিডিএফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আব্দুল হাকিম,কাজী এস এম রওশন আলম,বীর মুক্তি যোদ্ধা সিরাজুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সামাদ, নুর আহম্মদ হাজী, রিপন হোসেন, সেলিম হোসেনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে অতিথিরা  বলেন-  ঘোড়দৌড় প্রতিযোগিতা সুস্থ বিনোদনের অন্যতম ধারক ও বাহক।  অতীতে গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের বিনোদনের অন্যতম খোরাক। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের কাছে অজানা এক স্মৃতি কথার উপাত্ত  ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে যুবসমাজকে মাদক ও জূয়াসহ  অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে এমন সামাজিক বিনোদন বান্ধব আয়োজন। অনুষ্ঠানে বক্তারা আয়োজনকারী বন্ধু যুব সংঘ ও বন্ধু ব্লাড ব্যাংক কতৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ধন্যবাদ জ্ঞাপন করে বিজয়ী ঘোড়ার স্বত্বাধিকারীদের হাতে পুরস্কার প্রদান করেন। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে ১৪টি ঘোড়া অংশ গ্রহণ করে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। উক্ত ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে  সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করায় উপচে পড়া ভীড় পড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নুনগোলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

আপডেট সময় : 11:35:45 pm, Friday, 5 July 2024