সাতক্ষীরা 6:28 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নির্বাচনী প্রচার শুরু করে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:56:54 am, Thursday, 21 December 2023 230 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ন্যাশনাল ডেস্ক : আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহŸান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ একটানা ক্ষমতায় আছে বলেই দেশের এত উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন।

এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এখান থেকে প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনি প্রচারণা শুরু করেন। জনসভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা যখন দেশের দায়িত্ব নেন তখন এক টাকাও রিজার্ভ ছিল না। একটি ভঙ্গুর দেশের ভঙ্গুর অর্থনীতিকে তিনি মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা আমার বাবা, মা ও ভাইদের নৃশংসভাবে হত্যা করে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষ নৌকা মার্কায় বারবার ভোট দেয় বলেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আমরা আজকে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পেরেছি।’ আল্লাহ যখন কাউকে কিছু দেয় তা বুঝেই দেয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার প্রস্তাব আনুযায়ী আমরা গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। বিএনপি এ প্রস্তাবে রাজি হওয়ায় তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়। এই বিএনপি এখন অগ্নিসন্ত্রাস করছে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান কে? দুর্নীতির মামলার আসামি। এতিমের টাকা আত্মসাতকারী। আরেকজন লন্ডনে বসে অগ্নিসন্ত্রাসের নির্দেশ দিচ্ছে। এরা কি মানুষ? এদের কাছে মানবিকতা বলতে কিছু নেই।’ প্রধানমন্ত্রী তার সরকারের আমলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, ‘আমরা চাই দেশের একজন মানুষও যেনে ভ‚মিহীন না থাকে। আমরা শিক্ষার মানোন্নয়ন করেছি। আমাদের আমলে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নির্বাচনী প্রচার শুরু করে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : 12:56:54 am, Thursday, 21 December 2023