সাতক্ষীরা 11:06 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

নিজের কেনা জমিতে যেতে পারছেনা আবু দাউদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:30:36 pm, Sunday, 5 January 2025 175 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চন্দনপুর গ্রামের-মৃত আব্দুর জব্বার মোড়ল এর ছোট ছেলে আবু দাউদ তাঁর ছোট বোন কুলসুম বেগম এর কাছ থেকে গত ৩০শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে পৈতৃক সম্পত্তি প্রাপ্য অংশ থেকে ৩.৭৫ শতাংশ জমি ক্রয় করেন।

এতে বাঁধে বিপত্তি। আবু দাউদ বলেন-আমার বড় ভাই আবু সিদ্দিক, ইউনুছ, মনিরুল, প্রতিবেশী তৌফাজ্জেলরা মিলে আমার কেনা জায়গায় গত বৃহস্পতিবার বেড়া ঘিরে দেয়। এমনকি আমার দীর্ঘদিনের বের হওয়ার রাস্তাও বন্ধ করে দেয়। আমি একেতো নিজের কেনা জমিতে যেতে পারছেনা তার পর আমার দীর্ঘদিনের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে তাঁরা। এই জমিতে তাঁদের কোনো প্রাপ্য অংশ নেই।

তারা এই জমি অন্য জায়গায় বিক্রয় করতে চেয়েছিলো কিন্তু আমার বোন আমার কাছে বিক্রিয় করায় তাঁরা গায়ের জোরে এই অপকর্ম গুলো করছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এর একটা সুস্থ সমাধান আমি পায়।

এবিষয়ে অভিযুক্ত আবু সিদ্দিক বলেন-আমি শুনেছি কয়েক দিন আগে আমার বোন কুলসুম বেগম ছোট ভাই আবু দাউদ এর কাছে জমি বিক্রি করছে। কিন্তু এর আগে এই জমির জন্য আমার মাধ্যমে শামীম নামে এক জনের কাছ থেকে কিছু টাকা বায়না নিয়ে বোনকে দিয়েছিলাম। তাই আমি ঐ জমি ঘিরে রেখেছি। এ বিষয়ে কুলসুম বেগম এর ছেলে জাহিদ বলেন-আমার মা এক জন অসুস্থ মানুষ। তাঁর চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তাই আমার মা তাঁর বাপের বাড়ির প্রাপ্য সম্পত্তির ৩.৭৫ শতাংশ জমি আমার ছোট মামা আবু দাউদ এর কাছে বিক্রি করছেন।

এর আগে আমার মামা আবু সিদ্দিক এই জমি অন্য জায়গায় বিক্রয় করে দেবেন বলে ৪ কিস্তিতে আমাদের মোট ২০ হাজার টাকা দেয়। আমাদের টাকার প্রয়োজন আমরা প্রায় ৩ মাস ধরে বারবার তাঁদের কে বাকি টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করার কথা বললে তারা বলেন-রেজিস্ট্রেশন করতে দেরি হবে এখনও টাকা ম্যানেজ করতে সময় লাগবে। আমার মা জমি বিক্রি করে তাদের দেওয়া ২০ হাজার টাকা দিতে গেলে তাঁরা ঐ টাকা নিচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নিজের কেনা জমিতে যেতে পারছেনা আবু দাউদ

আপডেট সময় : 11:30:36 pm, Sunday, 5 January 2025