সাতক্ষীরা 5:31 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নাসিক নির্বাচন ঘিরে কেন্দ্রীয় আ.লীগের ‘প্রভাবশালী’ টিম, মাঠে নামছেন ১৭ নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:19:03 pm, Wednesday, 29 December 2021 634 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক টিম করেছে আওয়ামী লীগ। নাসিকের ২৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের ১৭জন নেতাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে দুটি করে এবং সাতজনকে একটি করে ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শক হিসেবে কাজ করবেন। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

দায়িত্ব পাওয়া নেতারা হলেন- ৮নং ওয়ার্ডে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ২৩ ও ২৪নং ওয়ার্ডে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ৩ ও ৪নং ওয়ার্ডে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ২০নং ওয়ার্ডে শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, ১৯নং ওয়ার্ডে স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ৫নং ওয়ার্ডে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এ ছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে- ২৪ ও ২৫নং ওয়ার্ডে অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, ৭নং ওয়ার্ডে পারভীন জামান কল্পনা, ১নং ওয়ার্ডে সানজিদা খানম, ১১ ও ১২নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ১৩ ও ১৪নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৭ ও ১৮নং ওয়ার্ডে সাহাবুদ্দিন ফরাজী, ২৬ ও ২৭নং ওয়ার্ডে গোলাম কবীর রাব্বানী চিনু, ৯ ও ১০নং ওয়ার্ডে মারুফা আক্তার পপি, ২নং ওয়ার্ডে আজিজুস সামাদ আজাদ জন এবং ১৫ ও ১৬নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন সৈয়দ আবদুল আউয়াল শামীম।

এদিকে কেন্দ্রীয় কমিটির বাইরে ২১ ও ২২নং ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক এবং ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্য সচিব করে কেন্দ্রীয় টিম গঠন করা হয়েছে। টিমের বাকি সদস্যরা হলেন- সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এই টিমই কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ডভিক্তিক এই দায়িত্ব বন্টন করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নাসিক নির্বাচন ঘিরে কেন্দ্রীয় আ.লীগের ‘প্রভাবশালী’ টিম, মাঠে নামছেন ১৭ নেতা

আপডেট সময় : 11:19:03 pm, Wednesday, 29 December 2021