সাতক্ষীরা 5:02 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

নারী কে নিয়ে আপত্তিকর কথা ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় সাতনদী সম্পাদক হাবিবের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:50:02 am, Wednesday, 14 December 2022 286 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এক নারীকে দেহ ব্যবসায়িসহ বিভিন্ন আপত্তিকর কথা লিখে সংবাদ পরিবেশন করায় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর দহাকুলা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার কেয়া বাদি হয়ে মঙ্গলবার সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।

বিচারক মোঃ হুমায়ুন কবীর আগামি ৩০ জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরার গোয়েন্দা, অপরাধ ও তদন্ত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, রুবিনা আক্তার কেয়া স্বামী ও দুই পুত্র সন্তানকে নিয়ে শান্তিপূর্ণভাবে সংসার করে আসছিলেন। এরই মধ্যে আশাশুনি উপজেলার কুল্লার মোড়ের মতিউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আসামী হাবিবুর রহমানের প্ররোচণায় তারই আত্মীয় মোস্তাফিজুর রহমান রুবিনা আক্তার কেয়াকে তার স্বামীকে তালাক দিয়ে দুই সন্তানকে রেখে মোস্তাফিজুরের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। সে অনুযায়ি তারা বিয়ে করে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। কিছুদিন পর মোস্তাফিজুর বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে ও যৌতুকের টাকা আনার জন্য চাপ দেয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রুবিনাকে মারপিট করে তাড়িয়ে দিলে তিনি সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলার খবর পেয়ে মোস্তাফিজুর রহমান তার স্ত্রী রুবিনাকে হত্যার চেষ্টা করেন।

এ ঘটনায় রুবিনা সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে সিআর-১২৪৯/২২(সাত) মামলা দায়ের করেন। পরবর্তীতে মোস্তাফিজুর বিয়ে অস্বীকার করায় রুবিনা সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরো একটি মামলা দায়ের করেন। বিচারক মোঃ জি. আযম মামলাটি এফআইআর হিসেবে গণ্য করার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। (জিআর-৮২২/২২ সাত:)। এরপর আত্মীয় মোস্তাফিজুরের প্ররোচণায় আসামী হাবিবুর রহমান তার সাতনদী পত্রিকায় গত ৩ ও ৪ ডিসেম্বর ‘ভয়ানক মক্ষি রানী রুবিনার অজানা কাহিনী’ শীর্ষক দুটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রকাশিত সংবাদে রুবিনা আক্তার কেয়ার বিরুদ্ধে দেহ ব্যবসায়িসহ বিভিন্ন আপত্তিকর কথা ছাপা হয়।

সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী বাদিপক্ষের এড. সুনীল কুমার ঘোষ জানান, মামলাটি (সিআরপি-১৫০২/২২ সাতঃ) তদন্ত করে আগামি ৩০ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য মুখ্য বিচারিক হাকিম মো: হুমায়ুন কবীর সাতক্ষীরার গোয়েন্দা, অপরাধ ও তদন্ত (সিআইডি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

নারী কে নিয়ে আপত্তিকর কথা ও মিথ্যা সংবাদ প্রকাশ করায় সাতনদী সম্পাদক হাবিবের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : 01:50:02 am, Wednesday, 14 December 2022