‘নারায়ণগঞ্জের নির্বাচনে আইভী জয়ী হবেন’
- আপডেট সময় : 06:27:50 pm, Thursday, 30 December 2021 478 300 বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জয় পাবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ধানমণ্ডিতে বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা গত দুই নির্বাচনে নারায়ণগঞ্জে জয়লাভ করেছি, এবারও জয়লাভের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনমতের সমর্থনের পাল্লা আমাদের প্রার্থীর দিকেই ভারি।
নারায়ণগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে। নিজেদের মধ্যে ছোটোখাটো কিছু হয়ে থাকলে সেটা নিরসন হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামতে হবে।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মির্জা আজম, শিক্ষা ও মানব সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আব্দুল আওয়াল শামীম প্রমুখ।





























