সাতক্ষীরা 6:59 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ধুলিহর বড়দলের রাস্তাটির বেহাল অবস্থা,পাকা করনের দাবি এলাকাবাসীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:03:53 pm, Thursday, 3 August 2023 395 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল গ্রামের পুটে কারিকরের বাড়ি হতে মোংলা সরদারের বাড়ির পিচের রাস্তা পর্য্যন্ত রাস্তাটি পাকা করনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘ দিন ধরে চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অনেক আগে রাস্তাটি ইটের সোলিং করা হলেও গত কয়েক বছর ওই এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থাকায় বর্তমানে রাস্তাটি অস্তিত্ব সংকটে রয়েছে। ভাঙাচুরা রাস্তা দিয়ে মানুষের চলাচল করতে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ওই রাস্তা দিয়ে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী,বিভিন্ন যানবাহন সহ শত-শত মানুষ চলাচল করে থাকে। অথচ রাস্তাটি দেখলে মনে হয় দেখার কেউ নেই। স্থানীয় ইউপি সদস্য মোঃ এনামুল হক খোকন জানান – প্রায় ২ বছর মেম্বর নির্বাচিত হলেও চেয়ারম্যান মিজান চৌধুরী আমাকে একটাও কাজ দেননি। আমার বাড়ীর সামনের এই ৯শ মিটার রাস্তার আইডি নং ৫৩৬০। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি অবিলম্বে পাকা করনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহর বড়দলের রাস্তাটির বেহাল অবস্থা,পাকা করনের দাবি এলাকাবাসীর

আপডেট সময় : 08:03:53 pm, Thursday, 3 August 2023