সাতক্ষীরা 7:41 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

ধুলিহর দৌলপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:01 pm, Tuesday, 26 September 2023 283 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

জি এম আমিনুল হক; সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দৌলত পুর গ্রামে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গতকাল মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর সোমবার অবৈধ ড্রেজার মেশিনসহ পাইপ আটক পূর্বক জব্দ করেছেন বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, ধুলিহর ইউনিয়নের তথা কথিত এক প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে হরহামেশাই সম্পূর্ণ অবৈধ ভাবে জোর পূর্বক বালু উত্তোলন করে আসছে। গতকাল সোমবার দৌলত পুর গ্রামে ঐ জনপ্রতিনিধির ছত্রছায়ায় থাকা অবৈধ ড্রেজার মেশিন মালিক স্থানীয় মাটিয়াডাঙ্গা গ্রামের আয়ুব আলী প্রকাশ্য বালু উত্তোলন করার সময় স্থানীয়রা জানতে পেরে তাৎক্ষণিকভাবে বিষয়টি উর্ধতন কতৃপক্ষ কে অবহিত করলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ধুলিহর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে সত্যতা পেয়ে অবৈধ ড্রেজার মেশিন আটক পূর্বক জব্দ করে স্থানীয় ইউপি সদস্য ও চৌকিদারের জিম্মায় রেখেছেন। স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, প্রভাবশালী ওই জনপ্রতিনিধির প্রকাশ্য ইন্ধনে একাধিক অবৈধ ড্রেজার মেশিন মালিক সম্পুর্ন বেআইনি ভাবে দীর্ঘ দিন ধরে এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল।বিষয়টি নিয়ে ইতিপূর্বে দৈনিক পত্রদূতসহ বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এসব অবৈধ ড্রেজার মেশিন মালিকরা ওই জনপ্রতিনিধির ইন্ধনে বেশ দাম্ভিকের সাথে বালু উত্তোলন করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না।গতকাল আয়ুব আলীর অবৈধ ড্রেজার মেশিনসহ স্থানীয় ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জব্দ করেছেন বলে তিনি দৈনিক পত্রদূতকে নিশ্চিত করেছেন। এঘটনায় এলাকায় মিষ্টি বিতরণসহ প্রশংসায় ভাসছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।সচেতন এলাকাবাসী অবিলম্বে এলাকার সব অবৈধ ড্রেজার মেশিন আটক ও জব্দ করার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ধুলিহর দৌলপুরে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন জব্দ

আপডেট সময় : 11:42:01 pm, Tuesday, 26 September 2023