ধুলিহর তালতলায় প্রকাশ্য মারপিট করে ১২ হাজার টাকা ছিনতাই
- আপডেট সময় : 10:51:16 pm, Sunday, 31 March 2024 324 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তালতলায় প্রকাশ্য ১ ব্যাক্তিকে মারপিট করে নগদ ১২ হাজার টাকা ছিনতাই করার খবর পাওয়া গেছে।
জানা গেছে, ধুলিহর বড়দল গ্রামের মোঃ বাবুরালী ঢালীর পুত্র মোঃ হযরত আলী (৬৫) এর সাথে একই গ্রামের মৃত আনছার ঢালীর পুত্র এবাদুল ইসলাম (৪০) মধ্যে দীর্ঘ দিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ৩১ মার্চ বিকাল ৪ টার সময় হযরত আলী বাড়ি থেকে ব্রহ্মরাজপুর বাজারে আসার সময় পথিমধ্যে তালতলা নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা
এবাদুল ও অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি তার সাইকেলের গতিরোধ করে প্রকাশ্যে পিটিয়ে তার গায়ের জামা ছিড়ে পকেটে থাকা নগদ ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে কৌশলে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। রাতে এ রিপোট লেখা পর্যন্ত সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এ ব্যাপারে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান জানান বিষয় শুনেছি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


























