ধুলিহর কাছারি পাড়ার সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার ৪ শিক্ষার্থীর প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরুষ্কার গ্রহন
- আপডেট সময় : 04:07:20 am, Sunday, 30 March 2025 173 300 বার পড়া হয়েছে

ইয়াসিন আরাফাত :কালীগঞ্জের আলমগীর কবির ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উজিরপুর বলফিল্ড মাঠে ২৯মার্চ শনিবার কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান থেকে ২ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।
এতে সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের কাছারীপাড়ায় অবস্থিত হাসানুল বান্না জামে মসজিদ সংলগ্ন সুমাইয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার ৪জন ছাত্র অংশ গ্রহণ করে।এতে অংশ গ্রহণকারী হাফেজ মোহাম্মদ আরিফ বিল্লাহ কোরআন তেলাওয়াত প্রতিযোগীতায় ২য় স্থান অধিকার করে এবং বাকি ৩ জনও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বলে জানা গেছে।মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে খুব অল্প সময়ের মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছেন বলে বিশিষ্ট সমাজ সেবক, দানবীর,মাদ্রাসার অন্যতম পিষ্টপোষক ও পিওর ক্রপস লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর মো সালেহ এ প্রতিনিধিকে জানিয়েছেন।





























