সাতক্ষীরা 11:06 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:59:12 pm, Tuesday, 14 March 2023 311 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন রমজান মাসে নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু সিণ্ডিকেট ব্যবসা বন্দ করতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন বাজার মনিটরিং শুরু করেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) সকাল থেকে উপজেলার কাঁকশিয়ালী , ভদ্রখালি ও তারালি বাজারে এই মনিটারিং কার্যক্রম পরিচালিত হয়।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবিরের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজহার আলী এ বাজার মনিটরিং করেন। মনিটরিংকালে ব্যবসায়ীরা পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে ম্যাজিস্ট্রেটকে আশ্বস্ত করেন।

কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী জানান, নির্ধারিত দামের তালিকা প্রতিটি দোকানে টাঙিয়ে রাখতে হবে। যাতে ক্রেতারা প্রতারিত না হন। প্রতিবছর রমজানকে সামনে রেখে কিছু অসাধু চক্র পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে। পণ্যের দাম বাড়াতে তৎপর থাকেন। এসব অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি সহ যে কোন ভাবে বাজার ব্যবস্থা অস্থির করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোন অজুহাত সৃষ্টি করে পণ্যের দাম বাড়ালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। প্রয়োজনে জেল-জরিমানা করা হবে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের একটি ‘হটলাইন’ রয়েছে। যেকোন মোবাইল ফোন থেকে হটলাইন নম্বর ‘৩৩৩’ এ কল করে ব্যবসায়ীরা নিত্যপণ্যের দাম বেশি নিলেই ক্রেতারা অভিযোগ করতে পারবেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

রমজানে অনেক সময় ভেজাল খাদ্য পরিবেশন করা হয়। ফুটপাত দখল করে অনেক হোটেলে ইফতার বিক্রি করে। এতে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। এবার ফুটপাতে ইফতার বিক্রি করতে দেওয়া হবে না। ভেজাল খাদ্য পরিবেশন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং শুরু।

আপডেট সময় : 08:59:12 pm, Tuesday, 14 March 2023