সাতক্ষীরা 10:28 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দৈনিক সাতক্ষীরা কন্ঠের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:13:20 pm, Wednesday, 28 June 2023 320 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক,
শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয় ঈদ-উল-আযহা। আসুন আমরা সকলে পবিত্র ঈদ-উল-আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখি কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখি, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
প্রতিবারের মত এবারও ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। ঈদ-উল-আযহার এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
ঈদুল আযহার ত্যাগ ও কুরবানির বৈশিষ্ট্যে মন্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আঃ) ও ইসমাঈল (আঃ) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহিম (আঃ) স্থাপন করে গেছেন তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুস্মরণীয় হয়ে আছে। পবিত্র ঈদ-উল-আযহায় সামর্থ্যবান মুসলিমগণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকে।

আল্লাহর প্রতি এই অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আযহার অর্থ কোরবানি বা উৎসর্গ করা। তা প্রসারিত করতে হবে সকলের কর্ম ও চিন্তায়। ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সম্পাদক, শেখ ইলিয়াস হোসেন বলেন , বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটি বাংলাদেশের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। সকল ধর্মের মূলবাণী হচ্ছে মানবকল্যাণ ও শান্তি। পবিত্র ঈদ-উল আযহার সবার মধ্যে জেগে উঠুক উৎসর্গ ও ত্যাগের মহিমা-মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।” প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করে” দৈনিক সাতক্ষীরা কণ্ঠের” সম্পাদক, শেখ ইলিয়াস হোসেন রুবেল বলেন, “পবিত্র এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।

ঈদের এই অনাবিল আনন্দ ও সুখ-শান্তি বছরের প্রতিদিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তরে- এই প্রত্যাশায় সকলকে আবারো ঈদের শুভেচ্ছা-ঈদ মোবারক!!!

জয় বাংলা
বাংলাদেশ চিরজীবী হোক
শেখ ইলিয়াছ হোসেন (রুবেল)
দৈনিক সাতক্ষীরা কন্ঠ, সম্পাদক ও প্রকাশক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দৈনিক সাতক্ষীরা কন্ঠের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা

আপডেট সময় : 08:13:20 pm, Wednesday, 28 June 2023