দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সাথে সম্পাদকের মতবিনিময়
- আপডেট সময় : 11:12:36 pm, Tuesday, 18 February 2025 359 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরা থেকে প্রকাশিত “দৈনিক সাতক্ষীরার সকাল” পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সাথে সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সকাল পত্রিকার আয়োজনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সাতক্ষীরা শহরের ইটগাছায় পত্রিকাটির অফিসে জেলা উপজেলা সহ পত্রিকাটিতে কর্মরত সকল প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান বলেন শিক্ষার প্রসারে – শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ উন্নয়নে এনজিও পরিচালনার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে তিনি দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। তিনি সমাজে ভালো কাজ করার স্বপ্ন নিয়ে পত্রিকাটির উন্নয়নে প্রতিনিধিদের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান। তিনি আরও বলেন সাতক্ষীরার সকাল হবে দিন বদলের প্রতিচ্ছবি, তিনি প্রতিনিধিদের পেশাদারিত্ব বজায় রেখে দূর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করার আহবান জানিয়ে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের মাধ্যমে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে আগামীতে দৈনিক সাতক্ষীরার সকালের পক্ষ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য প্রদান করেন নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, বিশেষ প্রতিনিধি সেলিম হায়দার, বিশেষ প্রতিনিধি বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি শামীম রেজা, শহর প্রতিনিধি শাহ জাহান আলী মিটন, দেবহাটা উপজেলা ব্যুরো প্রধান ডা. অহিদুজ্জামান, শ্যামনগর উপজেলা ব্যুরো প্রধান বিলাল হোসেন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি মারুফ বিল্লাহ রুবেল, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ফজলুল হক, আশাশুনি ব্যুরো প্রধান শেখ বাদশা, ধুলিহর প্রতিনিধি আব্দুল মাজেদ।মতবিনিময় শেষে প্রতিনিধিদের মাঝে পরিচয়পত্র এবং নোটবুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
























