দেবহাটা থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ১ জন আসামী গ্রেফতার
- আপডেট সময় : 12:07:30 am, Thursday, 20 April 2023 279 300 বার পড়া হয়েছে

এস কে অজিবর রহমান
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ আমিনুর রহমান ও সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১৯/০৪/২০২৩ ইং তারিখ, এসআই(নিঃ) শোভন দাস সংগীয় ফোর্স সহ দেবহাটা থানার মামলা নং-০৩ তারিখ-০৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ আসামী ১। আহম্মদ আলী মোল্লা (৩৮), পিতা-মো: আনছার আলী মোল্লা, সাং-খেজুরবাড়ীয়া , থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। আসামীকে ইং-১৯/০৪/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
























