সাতক্ষীরা 10:21 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

দেবহাটায় রাইফেল,৭ রাউন্ড গুলি ও ধারালো রামদাসহ তিন ডাকাত গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:28:05 pm, Sunday, 13 November 2022 540 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি, একাধিক ধারালো রামদাসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহর নের্তৃত্বে এসআই হাফিজুর রহমান, এএসআই হুমায়ুন কবির সহ পুলিশের একটি দল উপজেলার দেবীশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নোড়ারচকের ওমর আলী গাজীর ছেলে শরিফুল গাজী (৩৫), খলিশাখালির মৃত আবু বকরের ছেলে কামরুল গাজী (৫০) এবং ভাঙ্গানমারির মৃত আনছার আলীর ছেলে মুরশিদ আলী সরদার (৫০)। এসময় ঘটনাস্থল থেকে একটি রাইফেল, সাত রাউন্ড গুলি, ধারালো রামদা, চাইনিজ কুড়াল ও লাঠিসহ ডাকাতিতে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নোড়ারচকের মৃত আকরাম গাজীর ছেলে মুজাহিদ (২৭), নাংলা’র আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে কালু (৪০), একই গ্রামের মৃত কালু হাজীর ছেলে আব্দুল গফুর ওরফে গফুর মাস্তান (৫৭), বাবুরাবাদের রুহুল আমিনের ছেলে আকরাম হোসেন ওরফে দূর্ধর্ষ আকরাম ডাকাত (৪৭) সহ সংঘবদ্ধ এ ডাকাত দলের আরও ৫/৬ জন অস্ত্রধারী। এঘটনায় গ্রেফতারকৃত তিন ডাকাতসহ ৬ জনকে এজাহার নামীয় এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে ডাকাতি ও অস্ত্র আইনে দেবহাটা থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে উপজেলার জনৈক ইসমাইল হোসেনের কাছ থেকে এসব অস্ত্র নিয়ে সংঘবদ্ধ এ ডাকাত দলটি বিভিন্ন এলাকায় ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে উল্লেখ করে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বলেন, সংঘবদ্ধ এ অস্ত্রধারি ডাকাত চক্রটির আবাসস্থল মূলত খলিশাখালি জনপদ। গেল বছরের ১০ সেপ্টেম্বর ভোররাতে মুহুর্মহু গুলি ও বোমা বর্ষনের মধ্যদিয়ে খলিশাখালি নামক ১৩শ বিঘা ব্যাক্তি মালিকানাধীন রেকর্ডিয় জমি জবরদখলে নেয় কয়েক’শ ভূমিদস্যু, ডাকাত এবং সন্ত্রাসীরা। এরপর থেকে ওই জনপদকে তারা অপরাধ কর্মকান্ডের আঁখড়া করে তুলেছিল। এসব সন্ত্রাসীরা দিনের বেলায় খলিশাখালিতে আত্মগোপনে থাকতো এবং রাত নামলেই এলাকায় ডাকাতিসহ দস্যুতা করে বেড়াতো। ভূমিদস্যু, ডাকাত, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দেবহাটায় রাইফেল,৭ রাউন্ড গুলি ও ধারালো রামদাসহ তিন ডাকাত গ্রেফতার

আপডেট সময় : 03:28:05 pm, Sunday, 13 November 2022