সাতক্ষীরা 2:08 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

দুই সিনেমা নিয়ে ফিরছেন আনুশকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 06:45:58 pm, Saturday, 1 January 2022 646 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দর্শকরা অপেক্ষায় ছিলেন কবে ফিরবেন তাদের পছন্দের এই তারকা। সেই অপেক্ষার পালা শেষ করে রীতিমতো চমক দিয়ে ফিরছেন তিনি।

জানা গেছে, ভারতীয় ডিজিটাল প্লাটফর্মের সবচেয়ে বড় বাজেটের সিনেমা দিয়ে ফিরছেন আনুশকা। এছাড়া আরো একটি ওটিটির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শিগগিরই সিনেমা দুটিতে চুক্তিবদ্ধ হবেন আনুশকা।

‘নতুন বছরে প্রত্যাশা পূরণ করতে আসছি’‘নতুন বছরে প্রত্যাশা পূরণ করতে আসছি’
নতুন বছরে আনুশকার সিনেপর্দায় ফেরাকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তার এই সিনেমা দুটি ওটিটি প্লাটফর্মের জন্য দারুণ কিছু হবে এবং বিশ্বের বুকে ভারতীয় প্লাটফর্মের জনপ্রিয়তা আরো বাড়াবে বলেও মনে করছেন তারা। এক সময় নিয়মিত অভিনয় করা আনুশকা একের পর এক বক্স অফিস হিট করা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। নিজের অভিনয় মুন্সিয়ানায় ইন্ডাস্ট্রিতে তৈরি করেছেন শক্ত অবস্হান। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও সেই জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। নির্মাতারাও তাকে নিয়ে সিনেমা নির্মাণে আগের মতোই আগ্রহী।

এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘অভিনয় থেকে দূরে আছি মানে এই নয় যে, আরা অভিনয় করব না। আমি আসলে স্বামী-সন্তান নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সন্তান ছোট থাকায় তাকে সময় দিতে চেয়েছি। এখন যেহেতু আমার মেয়ে একটু বড় হয়েছে সেহেতু এখন সিনেমায় সময় দিতে পারব বলে মনে করছি। তাই আবারো দর্শকদের আনুশকা হয়ে ফিরছি। নতুন বছরে দারুণ কিছু চমক লাগা খবর দিতে পারব। বরাবরের মতোই ভিন্নধর্মী কাজের অংশ হতে যাচ্ছি। নতুন বছর বিনোদনের সঙ্গে শুরু করতে চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

দুই সিনেমা নিয়ে ফিরছেন আনুশকা!

আপডেট সময় : 06:45:58 pm, Saturday, 1 January 2022