সাতক্ষীরা 1:12 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:21:10 pm, Thursday, 6 July 2023 286 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

রনি হোসেন, স্টাফ রিপোটার : যশোরের কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে প্রথমবারের মতো থাইল্যান্ডের কিউজাই জাতের আম আবাদ করা হয়েছে। ব্রহ্মকাটি গ্রামের কৃষক খন্দকার শফি গত বছর কিউজাই জাতের দুটি আমের গাছ রোপণ করেন। প্রথমবারই ওই দুটি গাছে প্রায় ৫০টি আম ধরেছে। একেকটি আমের ওজন হয়েছে প্রায় এক কেজি।

কৃষক খন্দকার শফি বলেন, পরীক্ষামূলকভাবে থাইল্যান্ডের কিউজাই জাতের দুটি আমগাছের চারা রোপণ করা হয়। এই জাতের আম দেখতে বেশ লম্বাটে। আম কাঁচা খেতে খুব মিষ্টি। কয়েকটি আম ইতিমধ্যে গাছ থেকে পাড়া হয়েছে। পাকা অবস্থায় এই আম খেতে আরও বেশি সুস্বাদু। প্রথমবার ফলন ভালো পাওয়ায় বাণিজ্যিকভাবে এই জাতের আম চাষাবাদের আগ্রহ প্রকাশ করেন এই কৃষক।

কৃষক খন্দকার শফি জানান, কিউজাই আম স্বাদে, গন্ধে, আকারে ফল হিসেবে পুষ্টির চাহিদা পূরণে সেরা ও অতুলনীয়। তাঁর গাছের একেকটি আমের ওজন প্রায় ১ কেজি হয়েছে।

এ ব্যাপারে খুলনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মহাদেব চন্দ্র সানা বলেন, থাইল্যান্ডের কিউজাই জাতের আম এ দেশের মাটি ও আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাণিজ্যিকভাবে আবাদ করা সম্ভব। আমটি আকারে বড়। খেতেও খুব সুস্বাদু হওয়ায় কৃষকেরা এই জাতের আম আবাদে ঝুঁকছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

থাইল্যান্ডের কিউজাই জাতের আম এখন কেশবপুরে

আপডেট সময় : 10:21:10 pm, Thursday, 6 July 2023