সাতক্ষীরা 3:13 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মোস্তাফিজুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:05:21 pm, Thursday, 10 August 2023 357 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

টানা ৩য় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ওসি মোহা মোস্কাফিজুর রহমান।

বৃহস্পতিবার দিনব্যাপী রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পদক দেয়া হয় কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান কে। খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জুন ও জুলাই/২৩ মাসে খুলনা রেঞ্জ পুলিশের ক্রাইম কনফারেন্সে কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে রেঞ্জ ডিআইজির নিকট থেকে সন্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।সাতক্ষীরা জেলায় যোগদানের আগে মাগুরা সদর থানার ওসি হিসাবে মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জ সেরা ওসির পুরুস্কার পান।

খুলনা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়,রেঞ্জের ভিতরে রেকর্ড ব্রেক পরিমান মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ কলারোয়া উপজেলার চোরাচালান বন্ধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সর্বসম্মতিক্রমে কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান কে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মনোনীত করা হয়েছে।

একই সঙ্গে ২য় বারের মতো রেঞ্জের শ্রেষ্ঠ জেলা সাতক্ষীরা , ৭ম বারের মত শ্রেষ্ঠ সার্কেল সাতক্ষীরা সদর সার্কেল , ৩য় বারের মত শ্রেষ্ঠ থানা কলারোয়া এবং শ্রেষ্ঠ এসআই এর কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।

সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার, সদর সার্কেল মীর আসাদুজ্জামানকে শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও কলারোয়া থানার এসআই জুয়েল ও এএসআই নুর মোহাম্মাদের হাতে পদক ও সার্টিফিকেট তুলে দেন।

সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম সাতক্ষীরায় যোগদানের পর তাঁর নির্দেশে কলারোয়ার ওসি মোস্তাফিজুর রহমান কলারোয়া উপজেলা হতে ইতোমধ্যে ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়ে এবং ধারাবাহিক গ্রেপ্তার অভিযান চালিয়ে সর্বমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। এছাড়াও জেলায় যোগদানের পর থেকে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছেন।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড ম্যানেজমেন্ট) হাসানুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) জয়দেব চৌধুরী সহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টর গণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তৃতীয় বারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন মোস্তাফিজুর রহমান

আপডেট সময় : 05:05:21 pm, Thursday, 10 August 2023