সাতক্ষীরা 3:58 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

তালায় দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 01:37:21 pm, Wednesday, 26 July 2023 430 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি :নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। একসময়ে নদীনালা, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। তখন আমাদের বলা হতো মাছে-ভাতে বাঙালি। বর্তমানে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট নানা কারণে আমাদের নদীনালা, খাল-বিল ধ্বংস হয়ে যাচ্ছে।

একসময়ের কত খরস্রোতা নদী এখন বিলুপ্তির পথে। মাছও পাওয়া যায় না একেবারেই।
এ কারণেই হয়তো মাছে-ভাতে বাঙালি কথাটা ভুলতে বসেছে নতুন প্রজন্ম। তাদের অনেকে মাছের নামই জানে না।

প্রাকৃতিক জলাশয় কমে যাওয়ায় অনেক দেশীয় প্রজাতির মাছ এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এসব বিষয় মাথায় রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএস) সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

সম্প্রতি উপজেলার তালা সদর ইউনিয়নে কিসমতঘোনা খালে এই পোনা অবমুক্ত করেন তালা ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছে হাটবাজার ভরা থাকত। এখন আর সেসব মাছ দেখা যায় না। গত কয়েক দশকে পরিচিত দেশীয় মাছ বাজার থেকে নেই হয়ে গেছে। দেশীয় মাছের বদলে এখন বাজারের জায়গা দখল করে নিয়েছে চাষের মাছ। নদীর মাছে যে স্বাদ, চাষের মাছে সেটা পাই না। চাষের মাছে সব সময়ই কেমন যেন একটা গন্ধ থাকে।
অনেকটা ঘাসের মতো। নানা কারণেই দেশি প্রজাতির মাছ হারিয়ে গেছে। এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মানুষের সচেতনতার অভাবও রয়েছে। হারিয়ে যাওয়া দেশি মাছ রক্ষায় ব্যাপক গবেষণার প্রয়োজন আছে।’

এ সময় উপস্থিত ছিলেন উন্নয়নপ্রচেষ্টার ফিসারি অফিসার সরদার সুমন হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পাপভীন পাপড়ি, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক,জিহাদুল ইসলাম, সরদার কামরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

তালায় দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ

আপডেট সময় : 01:37:21 pm, Wednesday, 26 July 2023