তালায় এ্যাডভোকেট মোহাম্মাদ হোসেনের গণসংযোগ
- আপডেট সময় : 05:43:59 pm, Friday, 7 July 2023 314 300 বার পড়া হয়েছে

পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এ্যাসোসিয়েশনের সাবেক সহ সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন বৃহস্পতিবার দিনভর তলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মি ও জনসাধারনের সাথে মতবিনিময় গনসংযোগ করেছেন। বেলা ১১ টায় তিনি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক ভাবে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
এর পর তিনি তালা উপজেলার, তেতুলিয়া, ইসলামকাটি, খলিলনগর সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও উন্নয়নের লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি তালার জাতপুর, খলিলনগর পাচমাথা, মোহন্দি বাজার ও শেখের হাট বাজারে পথ সভায় বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাধু, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান আলী, যুবলীগ নেতা আব্বাস আলী, টিপু সুলতান, আলম,মিঠু প্রমুখ।
পথ সভায় বক্তব্যে এ্যাড মোহাম্মাদ হোসেন জানান, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা উপহার দিবেন দলমত নির্বিশেষে আমরা তাকে জয়যুক্ত করবো। গনসংযোগকালে স্থানীয় আ” লীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।





























