সাতক্ষীরা 5:04 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

ঢাকায় গায়েহলুদের অনুষ্ঠানে এলেন বলিউড বাদশাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 05:29:30 pm, Wednesday, 5 January 2022 599 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

এ মুহূর্তে বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়ক ‘লাল গেন্দা ফুল’খ্যাত বাদশাহ। এ র‌্যাপ সিংগারের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। আর এমন হাইপ্রোফাইল সেলিব্রেটিকে উড়িয়ে আনা হলো ঢাকায় এক গায়েহলুদের অনুষ্ঠানে!

অনেকের কাছে বিষয়টি অবিশ্বাস্য মনে হতে পারে। তবে বর্ণাঢ্য সেই অনুষ্ঠানের অতিথিদের মনোরঞ্জনে এমনটাই করলেন রাজধানী ঢাকার একটি পরিবার।

রোববার সন্ধ্যায় ঢাকার নতুন বাজার এলাকার অদূরে মাদানী এভিনিউয়ে গায়েহলুদ ও মেহেদি রাত্রি অংশে এসে হাজির হন বাদশাহ। নেচে-গেয়ে মাত করেন তিনি।

বর্ণাঢ্য আয়োজনের সেই বিয়ের পাত্রের নাম মাহিন ও পাত্রী লুবানা। বিয়েতে বলিউড র‍্যাপার বাদশাহ ছাড়াও আনা হয় প্রকৃতি কক্কর, সুকৃতি কক্কর ও আস্থা গিলকে।

প্রসঙ্গত, ২০০৬ সালে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে মাফিয়া মান্দীর ব্যান্ড সংগীত দিয়ে গানের ভূবনে পা রাখেন বাদশাহ। ২০১২ সালে হানি থেকে আলাদা হয়ে স্বতন্ত্র হরিয়ানি গান কার গায়ি চুল মুক্তি দেন।

তার অভিষেক ‘একক ডিজে ওয়ালে বাবু’ গানটি মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় ভারতীয় আইটিউনস তালিকায় শীর্ষস্থান দখল করে নেয়। গানটি মাত্র ৩০ ঘণ্টায় ইউটিউবে ১০ লাখের ওপরে দেখা হয়। ২০১৬ সালে শ্রেষ্ঠ দ্বৈত/গোষ্ঠী-এর জন্য পাঞ্জাবি সংগীত পুরস্কার এবং বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান অব দ্য ইয়ার পুরস্কার লাভ করে।

২০১৮ সালে বাদশাহ ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন কর্তৃক ভারতের ৬৩তম ধনী তারকা হিসেবে তালিকাভুক্ত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঢাকায় গায়েহলুদের অনুষ্ঠানে এলেন বলিউড বাদশাহ

আপডেট সময় : 05:29:30 pm, Wednesday, 5 January 2022