সাতক্ষীরা 11:38 am, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ডিসির বক্তব্যে ক্ষুব্ধ সাংবাদিকরা, সাতক্ষীরায় প্রেস ব্রিফিং বর্জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:34:23 am, Thursday, 14 May 2026 191 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সোহারাফ হোসেন সৌরভ সাতক্ষীরা :সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলা প্রশাসনের আয়োজিত এক প্রেস ব্রিফিং বর্জন করেছেন জেলায় কর্মরত প্রায় ৬০ জন সাংবাদিক।
বুধবার (১৩ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত হলেও সেখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না। ফলে অনেক সাংবাদিককে দাঁড়িয়ে থেকেই অপেক্ষা করতে হয়।
সাংবাদিকদের দাবি, সম্মেলন কক্ষে মূলধারার পেশাদার সাংবাদিকদের তুলনায় অপসাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যক্তিদের উপস্থিতি ছিল বেশি। এতে অনেক পেশাদার সাংবাদিক বসার সুযোগ পাননি। পরিস্থিতির প্রেক্ষিতে সাংবাদিকরা প্রেস ব্রিফিংটি দ্বিতীয় ধাপে আয়োজনের অনুরোধ জানান।
এ সময় জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“দ্বিতীয়বার প্রোগ্রাম করার সুযোগ নেই। আগে আসলে বসার জায়গা পেতেন।”
জেলা প্রশাসকের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকরা একযোগে সম্মেলন কক্ষ ত্যাগ করেন এবং প্রেস ব্রিফিং বর্জন করেন। পরে জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম বলেন,
“সাংবাদিকদের সঙ্গে সাতক্ষীরা জেলা প্রশাসক অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ ধরনের আচরণের প্রতিবাদেই আমরা প্রেস ব্রিফিং বর্জন করেছি। সেখানে প্রায় ৬০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।”
প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি বলেন,
“একজন জেলা প্রশাসকের কাছ থেকে এমন মন্তব্য মোটেও প্রত্যাশিত নয়। তিনি নিজেই নির্ধারিত সময়ের প্রায় আধাঘণ্টা পরে সম্মেলন কক্ষে প্রবেশ করেছেন, অথচ সাংবাদিকদেরই দোষারোপ করেছেন।”
সাংবাদিক নেতারা বলেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জন্য ন্যূনতম সম্মান ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়া অত্যন্ত দুঃখজনক।
প্রেস ব্রিফিং বর্জন করে বেরিয়ে আসা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তী, আশেক ই ইলাহী, আবুল কালাম, আসাদুজ্জামান, আহসান রাজিব, আকরামুল ইসলাম, গাজী ফরহাদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, সাইফুল আজম খান মামুন, সোহারাফ হোসেন সৌরভ, শেখ হাসান গফুর, ইদ্রিস আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ডিসির বক্তব্যে ক্ষুব্ধ সাংবাদিকরা, সাতক্ষীরায় প্রেস ব্রিফিং বর্জন

আপডেট সময় : 12:34:23 am, Thursday, 14 May 2026