সাতক্ষীরা 6:51 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:18:22 pm, Thursday, 20 February 2025 170 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা কন্ঠ ডেস্ক: টিকটক ভিডিও তৈরী করতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে রাবেয়া খাতুন (২২) নামে এক যুবতী গৃহবধূ ওড়নার সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত রাতে সাতক্ষীরা উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে।
নিহত রাবেয়া খাতুন দুদলী গ্রামের ভ্যানচালক সাইদুল গাজীর স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, গত বুধবার রাতে টিকটক ভিডিও বানানো নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে স্বামী সাইদুলের সাথে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পাশের রুমে যেয়ে দরজা আটকিয়ে দেয় রাবেয়া। কিছুক্ষণ পর সাইদুল জানালা দিয়ে ঘরের আড়ার সাথে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানতে পেরে থানায় অবগত করলে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রাবেয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে বলে জানান ওই ইউপি সদস্য।
ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় রাবেয়া খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : 11:18:22 pm, Thursday, 20 February 2025