সাতক্ষীরা 12:04 pm, Sunday, 29 November 2026
সংবাদ শিরোনাম ::
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির পৃথক তিন গ্রুপের বিক্ষোভ সমাবেশ ভোমরা সীমান্তে বিএনপির কঠোর অবস্থান, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর হুঁশিয়ারি শিক্ষাসামগ্রী বিতরণ ও নতুন নেতৃত্বের প্রত্যয়ে যুব ঐক্য পরিষদের সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠন ফিংড়ী এতিমখানা মাদ্রাসার দুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন রফিকুল ইসলাম, ৩ লাখ টাকায় নির্মাণ শৌচাগার ও অজুখানা কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের দপ্তর সম্পাদকের শুভ বিবাহ ও বউভাত অনুষ্ঠানেসহকর্মীদের উপস্থিতি আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ভোমরা দিয়ে শেখ হাসিনার প্রবেশের খবর পড়তেই সাতক্ষীরায় বিএনপির মশাল মিছিল কালিগঞ্জে নবাগত ইউএনওর সাথে বিএনপি’র একাংশের শুভেচ্ছা বিনিময় কালিগঞ্জে নবাগত ইউএনও ও এসিল্যান্ডের সাথে বিএনপি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের তিন মোটরসাইকেল চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:11:04 pm, Wednesday, 15 March 2023 314 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টারঃ–
যশোরের ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের তিন মোটরসাইকেল চোর আটক হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে শ্রীরামপুর বটতলা এলাকা থেকে স্হানীয় জনগন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী আকরাম হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধৃতরা হলো ১। মোঃ শহিদুল শেখ ওরফে শহিদ (৩৮), পিতা মৃত আব্দুল খালেক, গ্রাম নরেন্দ্রপুর, শেখপাড়া কোতোয়ালি, যশোর, ২। ফারুক কাজী(৪১) পিতা মোঃ আকসাদ গাজী গ্রাম জগন্নাথপুর, কোতোয়ালি, যশোর, ৩। মোঃ আখতার হোসেন (৪১), পিতা মৃত জাকির হোসেন, গ্রাম গাড়াখোলা, চুনুর ঘাট, ফুলতলা, খুলনা, বর্তমান ঠিকানা ঝমঝমপুর, চান্দের মোড, সোহরাবের বাড়ির ভাড়াটিয়া। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল, মোটরসাইকেল চুরির কাজে ব্যবহার করা দুইটি মাস্টার চাবি, দুইটি বাটন মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ঘোড়দাহ গ্রামের ইউপি সদস্য আকরাম হোসেনের জামাই অমিত হোসেন (২৪) এবং ভাগ্নে মোঃ ইদ্রিস আলী (২০) সোমবার ১৩ মার্চ দুপুর ২:৩০ মিনিটের সময় ঘোড়দাহ প্রাথমিক বিদ্যালয় এর মাঠে জললি জালালের ওরস শরীফে যায় এবং তাদের ব্যবহৃত লাল কালো রংএর ২টি পালসার মোটরসাইকেল প্রাইমারি স্কুলের মাঠে লক করে রাখে। এ সময় উক্ত তিনজন আসামি এই মোটরসাইকেলের লক ভেঙ্গে চালিয়ে নিয়ে যাওয়ার সময় তারা টের পেয়ে যায় এবং চোরের পেছনে ধাওয়া করে। এক পর্যায়ে শ্রীরামপুর বটতলা নামক স্থানে স্থানীয় লোকজনের সহযোগিতায় চোরদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ঝিকরগাছা থানার এস আই গৌতম কুমার মন্ডল বলেন, তিনজন মোটরসাইকেল চোর আটক করা হয়েছে সংবাদ পেয়ে সংগীয় ফোর্স সহ উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অধিকতর তদন্তের স্বার্থে তাদেরকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

ঝিকরগাছায় আন্তঃজেলা চোর চক্রের তিন মোটরসাইকেল চোর আটক

আপডেট সময় : 03:11:04 pm, Wednesday, 15 March 2023