সাতক্ষীরা 12:29 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার জান্নাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 03:14:34 pm, Sunday, 13 November 2022 564 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ডেস্ক রিপোর্ট:

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেলেন সাতক্ষীরার কালীগঞ্জের নারী উন্নয়ন সংগঠন ‘বিন্দু’ এর নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সি আর আই) আয়োজিত অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সিআরআই’র চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়।

এসময় সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনারা যে নিঃস্বার্থভাবে মানুষের জন্য, দেশের সেবা করছেন এটা আমাদের সব নাগরিকের এবং বিশ্বের প্রতি একটি উদাহরণ। আপনাদের মতো তরুণ তরুণীরা নিজের প্রচেষ্টায়, কারও কাছে হাত না পেতে, নিজের মেধায়, নিজের চিন্তাধারায়, নিজের মতো অল্প হোক, বেশি হোক কাজ শুরু করে দিচ্ছেন। আপনারা কারও জন্য বসে নেই। এটাই হচ্ছে আমাদের চেতনা, আমাদের বিশ্বাস। আমার এই বিশ্বাসই ছিল যে, আমরা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি

সারাদেশ থেকে আবেদন করা দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের ৬০০টিরও বেশি সংগঠন থেকে যাচাই-বাছাই শেষে শীর্ষ ১০ তরুণ সংগঠনের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন সজীব ওয়াজেদ জয়।

এর আগে ইয়াং বাংলার পক্ষ থেকে ঘোষণা করা হয় এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শীর্ষ ২৮ সংগঠনের নাম। এই তালিকায় প্রকাশিত সব সংগঠনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। শনিবার বিকেল ৩টার পর এই তালিকায় থেকে ১০ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার জান্নাত

আপডেট সময় : 03:14:34 pm, Sunday, 13 November 2022