সাতক্ষীরা 1:02 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জাতীয় জোটের আত্মপ্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 07:52:02 pm, Saturday, 23 September 2023 226 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে আরও একটি নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘটেছে। ‘জাতীয় জোট’ নামে ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই জোট ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনকে চেয়ারমান এবং একই দলের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামকে মূখপাত্র করে আজ শনিবার প্রেসক্লাবের মোহাম্মদ আকরাম খাঁ হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই জোট ঘোষণা করা হয়।

জোটভূক্ত অন্য পাঁচটি দল হচ্ছে গণঅধিকার পার্টি-পিআরপি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ পিপলস্ পার্টি, বাংলাদেশ গ্রীন পার্টি ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি। দলগুলির চেয়ারম্যান ও মহাসচিবরা যথাক্রমে জোটের কো-চেয়ারম্যান ও সমন্বয়কারী হিসেবে থাকছেন। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রে অংশ নেয়া ছাড়াও এই জোট দেশ ও জনগণের স্বার্থে এবং জাতীয় সংকট নিরসনে যৌথভাবে কর্মসূচী দেবে।

জোট ঘোষণাকালে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। ভোজ্যতেল, চিনি, পেয়াঁজ, চিনি, আলু, ডিমসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একের পর এক অসহনীয় মূল্য বৃদ্ধি ও সিন্ডিকেটের কারসাজিতে জোট নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধিতে জনগণের দিশাহারা অবস্থা। বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে সরকারের অসাধু সিন্ডিকেটের কাছে। সরকারের কিছু ব্যক্তি এই সিন্ডিকেটের সাথে জড়িত। কাজী রেজাউল হোসেন বলেন, মন্ত্রী-এমপিদের অনেকেই ব্যবসায়ী-শিল্পপতি হওয়ার তারা সব সময় অসাধু ব্যবসায়ীদের সুবিধা দেখেন। ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে অধিক মুনাফার আশায় একটার পর একটা জিনিসের কৃত্রিম সংকট তৈরী করে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করে চলেছে। এক্ষেত্রে সরকারের উপযুক্ত নজরদারী নেই।

এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় জোট ঘোষণাকালে গণঅধিকার পার্টি-পিআরপি’র চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ বেকার সমাজের সভাপতি মোঃ হাসান, বাংলাদেশ পিপলস্ পার্টি’র চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল বাদল, বাংলাদেশ গ্রীন পার্টি’র চেয়ারম্যান ইঞ্জিঃ মনছুর আহমেদ ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি’র চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও গণঅধিকার পার্টি-পিআরপি’র মহাসচিব ডঃ শরীফ সাকি, বাংলাদেশ বেকার সমাাজের সাধারণ সম্পাদক মোঃ রাহাত চৌধুরী, বাংলাদেশ পিপলস্ পার্টি’র মহাসচিব মোঃ আমিনুল ইসলাম সুমন, বাংলাদেশ গ্রীন পার্টি’র মহাসচিব মোঃ মোস্তাকিম হোসাইন ও বাংলাদেশ সৎ-সংগামী ভোটার পার্টি’র মহাসচিব মোঃ নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জাতীয় জোটের আত্মপ্রকাশ

আপডেট সময় : 07:52:02 pm, Saturday, 23 September 2023