সাতক্ষীরা 1:49 pm, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ৫০টি ফলজ গাছ কাটলেন ভাদড়ার মিন্টু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:15:54 am, Sunday, 2 March 2025 150 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

সাতক্ষীরা প্রতিনিধি: জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে সাতক্ষীরা সদরের ভাদড়া গ্রামে সাবেক এক ব্যাংক কর্মকর্তার প্রায় ৫০টি ফলজ গাছ কেটে সাবাড় করার অভিযোগ উঠেছে একই এলাকার জুলফিকার আলী মিন্টুর বিরুদ্ধে। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির সহায়তায় আহসান হাবিব নামের সাবেক ওই ব্যাংক কর্মকর্তার ফলজ বাগান কেটে তছনছ করেন মিন্টু।

অগ্রনী ব্যাংকের সাবেক কর্মকর্তা ভুক্তভোগী জমির মালিক আহসান হাবিব জানান, ‘এই জমিটি আমার পৈর্তৃক সম্পত্তি। ৫০ বছর যাবত আমি নিজস্ব মালিকানাধীন জমি ভোগদখল করে আসছিলাম। জমিটির নামপত্তন করা হয়েছে দীর্ঘদিন আগে। সেখানে ৫০টির মত ফলজ গাছ ছিলো। হঠাত কিছুদিন পূর্বে আমাদের শরীক মৃত জিয়াদ আলী সরদারের ছেলে জুলফিকার আলী মিন্টু জমির একটি অংশ দাবি করে। কিন্তু জমির দলিল, মাঠপর্চা ও মূল কাগজপত্র সহ সবই আমার কাছে রয়েছে। এমনকি ২০২৪-২৫ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করা রয়েছে।

বিষয়টি নিয়ে মিন্টু হাইকোর্টে মামলা করে। পরে সেখান থেকে একটি রায় হলেও পরে রায়টির ‘স্টে’ অর্ডার দেয় হাইকোর্ট। এছাড়াও একটি মামলায় আমি রীট করি। এই রীট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনভাবেই এই জমিতে হাত দেয়া যাবে না বলে রীটে উল্লেখ রয়েছে। সুতরাং আইনগতভাবে আমিই জমির মালিক। শুক্রবার সকালে আমার অনুপস্থিতির সুযোগে মিন্টু, মেহেদী হাসান শুভ, গোলাম সরোয়ার, শাহীন আলম, আব্দুর রউফ, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন,
হাসানুজ্জামানসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমার জমিটি দাবি করে এবং লেবু গাছ, কলাগাছ, ডালিম, পেয়ারা ও মাল্টা গাছ সহ প্রায় ৫০টি ফলজ গাছ কেটে তছনছ করে চলে যায়। যাবার সময় তারা বাজারে হৈহুল্লোড় করে এবং চিৎকার করে আগামীকাল ওই জমিতে বিল্ডিং বানাবে বলে প্রচার করে’।

আহসান হাবিব আরও জানান, ‘জমি নিয়ে বচসার জেরে কিছুদিন পূর্বে মিন্টু আমাকে হেনস্থা করে। এটা নিয়ে সাতক্ষীরা আদালতে ১০৭/১১৭ ধারায় একটি মামলা করি। পরে অভিযুক্ত মিন্টু মুচলেকা দিয়ে ছাড়া পায়’।

স্থানীয় জাহাঙ্গীর, হাবিব ও ইব্রাহিম হোসেনসহ অনেকেই জানান, ‘জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। সেটি আলোচনা বা আইনগতভাবে সমাধান করা যায়। কিন্তু তাই বলে ফলজ গাছ কেটে ফেলাটা কোনভাবেই মেনে নেওয়া যায় না, এর অবশ্যই শাস্তি হওয়া উচিত। বিশেষ করে গাছ কাটা একটি অন্যায় কাজ কারন একেকটি গাছ বড় করতে কয়েকবছর করে সময় লাগে’।

এদিকে গাছ কেটে ফেলার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত জুলফিকার আলী মিন্টু। তিনি বলেন, ‘আমি মামলা করেছিলাম। মামলায় সাতক্ষীরা আদালত থেকে আমার পক্ষে রায় দেয়া হয়। পরে হাইকোর্ট থেকেও জমিটি আমার- এই মর্মে রায় দেয়া হয়। সুতরাং জমিটা যেহেতু আমার, সেখানে আমি যা ইচ্ছা করতে পারি। এজন্য আমি সেখানে থাকা গাছগুলো কেটে দিয়েছি। কারন আমি সেখানে বাড়ি করতে চাই’।ফলজ গাছ কেটে ক্ষয়ক্ষতি করায় সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আহসান হাবিব।

এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাবার পরপরই তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: শামিমুল হক পুরো বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ৫০টি ফলজ গাছ কাটলেন ভাদড়ার মিন্টু

আপডেট সময় : 12:15:54 am, Sunday, 2 March 2025