জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের মিছিল
- আপডেট সময় : 09:45:13 pm, Friday, 3 March 2023 265 300 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতার মাস উপলক্ষে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সমর্থক গোষ্ঠীর উদ্যোগে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাকপার্কে বিশাল জনসভা ও জয় বাংলা কনসার্ট সফল করার লক্ষে পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু এর নেতৃত্বে শহরের ইটাগাছা মোড় থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দিতে তুফান কোম্পনী মোড়, কেস্টময়রা ব্রীজ, পিএন স্কুল এন্ড কলেজ মোড় প্রদক্ষিন করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে মিছিল শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রুহুল কুদ্দুস, সহ সভপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আল আমিন, ফজলু ঢালীসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শত শত নেতা-কর্মী ও সমর্থক।
























