সাতক্ষীরা 11:14 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:20:20 pm, Wednesday, 17 May 2023 272 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

মাহফিজুল ইসলাম আককাজ : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। বুধবার (১৭ মে) বিকালে সাতক্ষীরা পোষ্ট অফিস মোড়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বাংলাদেশকে একটি অকার্যকর রাস্ট্র হিসেবে পরিচিত করতে গভীর ষড়যন্ত্র করেছে একটি কুচক্রী মহল। আজোও দেশের বিরুদ্ধে ও বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে একটি চক্র। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, এ্যাড. স.ম গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, নাজমুন নাহার মুন্নি প্রমুখ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদ, ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহিদ, চিত্র নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকসহ জোটের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক কুমার ইন্দ্রজিত সাধু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

আপডেট সময় : 08:20:20 pm, Wednesday, 17 May 2023