চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগের নির্বাচনী গণসংযোগ
- আপডেট সময় : 02:17:57 am, Thursday, 7 March 2024 210 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা সদরের বিভিন্ন স্থানে সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য সাবেক সফল ছাত্রলীগ নেতা সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগের গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
০৬ মার্চ বুধবার সন্ধায় গোয়ালপোতায় চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ নির্বাচনী গণসংযোগ করেন। দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ সদর উপজেলার লাবসা ইউনিয়নের বিনোরপোতা, রাজনগর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম, সদর উপজেলার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, শান্ত প্রমুখ। গণসংযোগকালে তিনি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হতে সাধারণ মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন

























