সাতক্ষীরা 3:49 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

গাজীপুরে ধান ক্ষেত থেকে এক সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:07:41 am, Friday, 27 September 2024 329 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

আলমগীর হোসেন সাগর :গাজীপুরের কালীগঞ্জে ধান ক্ষেত থেকে এক সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যনারগানা এলাকায় ঘটেছে। নিহত শাকিরীন (২০) নারগানা গ্রামের মো. হারুন অর রশিদের মেয়ে। তার সালমান নামে ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের পবিবার ও স্থাণীয়রা জানায়, বিগত তিন বছর পূর্বে উপজেলা জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা এলাকা মো. হারুন অর রশিদের মেয়ে শাকিরীন নরসিংদীর পলাশ ওয়াবদা গেইট এলাকার ভাড়াটিয়া শাহ আলমের ছেলে সাইদুর রহমান সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের সংসারে সালমান নামে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন। যার বর্তমান বয়স দুই বছর। চলতি বছরের ফেব্রুয়ারী মাসের দিকে সাত মাস পূর্বে তাদের ডিভোর্স হয়। পরে ঢাকার সাভারে শাকিরীন দ্বিতীয় বিবাহ করে সংসার জীবন করতে থাকেন। প্রথম স্বামী প্রায় মোবাইল ফোনে তাকে যন্ত্রণা করত। শাকিরীন গত প্রায় একমাস পূর্বে সাভার বেড়াতে পিতার বাড়ী নারগানায় আসেন। সংবাদ পেয়ে পূর্বের স্বামী গত রবিবার সকালে তাকে ঘুরতে নিয়ে যায়। শাকিরীন বিকাল পর্যন্ত বাড়ীতে না ফেরায় তার ভাই পূর্বের স্বামী সাইদুর রহমান সানিকে ফোন করলে সানি জানায় শাকিরীন তার সাথে আছেন। তাকে নিয়ে বাড়ীতে আসতেছি। কিন্তু শাকিরীন সেই থেকে আর বাড়ীতে ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার  ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

গাজীপুরে ধান ক্ষেত থেকে এক সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার

আপডেট সময় : 12:07:41 am, Friday, 27 September 2024