সাতক্ষীরা 5:37 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 12:22:41 am, Wednesday, 18 January 2023 314 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরাঃ খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন সাতক্ষীরার পুলিশ সুপার।

খুলনা রেঞ্জ ডিআইজি অফিস সূত্রে জানা যায়, ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ সাতক্ষীরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবদান রাখায় খুলনা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে সাতক্ষীরার পুলিশ সুপারকে মনোনীত করা হয়।

এদিকে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ায় সাতক্ষীরা জেলা পুলিশ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি সাতক্ষীরা বাসীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।

রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ ইকবাল, নিজামুল হক মোল্যা, নওরোজ হাসান তালুকদার সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার বৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশ এর কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

আপডেট সময় : 12:22:41 am, Wednesday, 18 January 2023