সাতক্ষীরা 9:27 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

খুলনায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬২ তম জন্মবার্যিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 10:36:14 pm, Wednesday, 2 August 2023 286 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

ব্যুরো প্রধান খুলনাঃ বুধবার (২ আগস্ট) জগদ্বিখ্যাত বিজ্ঞানি আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় (পিসিরায়)’র ১৬২ তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে বিজ্ঞানীর জন্মভিটা খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লীতে জেলা, উপজেলা ও স্থানীয় ইউপি’র উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে। সকাল ১১ টায় জন্মভিটায় স্থাপিত ম্যুরাল (প্রতিকৃতিতে) মাল্যদান, এরপর তথ্য চিত্র প্রদর্শন ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য (এমপি), বিশেষ অতিথি ছিলেন, খুলনা-৬ সংসদ (পাইকগাছা-কয়রা) সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলানা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, স্যার পিসি রায় স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, রাড়লী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব, সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সূধী সমাজের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
এর আগে মন্ত্রী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসত ভিটা চত্ত্বর ঘুরে দেখেন।
প্রসঙ্গত, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ বিধৌত রাড়লীতে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম জমিদার হরিশ চন্দ্র রায়, মাতা ভুবণ মোহিনী দেবী। তিনি একাধারে ছিলেন রসায়নবিদ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দানবীর, সমাজসেবক, রাজনীতিবীদ, দার্শনিক, অর্থনীতিবীদ ও সমবায় দর্শনের প্রবক্তা। দেশ বিদেশে তার নামে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। ১৯৪৪ সালে ১৬ জুন ৮৩ বছর বয়সে জগদ্বিখ্যাত এ বিজ্ঞানীর জীবনাবসান ঘটে চিরকুমার কুমার অবস্থায়। জীবদ্দশায় তিনি তাঁর সারা জীবনের অর্জিত সম্পদ- সম্পত্তি মানব কল্যাণে দান করে গেছেন।
শিল্পপতি, রসায়নবিদ, সমাজ সেবক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমবায় আন্দোলনের পুরোধা ছিলেন তিনি। ১৮৯২ সালে তিনি কলকাতার মানিক তলায় মাত্র ৮’শ টাকা পুঁজি নিয়ে বেঙ্গল কেমিক্যাল এ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠা করেন। জন্মভূমি রাড়ুলীসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, কাপড়ের মিল ও রাড়ুলীতে উপমহাদেশে সর্বপ্রথম সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেন তিনি। তিনি একাধারে ২০ বছর কলকাতার প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৩০ সালে তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন। এছাড়া একই বছর লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয়, ১৯৩৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ভারত বর্ষের মহীশুর ও বেনারস বিশ্ববিদ্যালয় তাকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

খুলনায় বিজ্ঞানী স্যার পিসি রায়ের ১৬২ তম জন্মবার্যিকী পালিত

আপডেট সময় : 10:36:14 pm, Wednesday, 2 August 2023