কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : 12:10:47 am, Tuesday, 11 July 2023 350 300 বার পড়া হয়েছে

রনি হোসেন, স্টাফ রিপোর্টার:কেশবপুরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা ১০ জুলাই সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যাবস্থাপক শংকর রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের ফটো সাংবাদিক রনি হোসেন প্রমুখ। সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগি অফিসার নাজমুন নাহার।





























