সাতক্ষীরা 4:41 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কেশবপুরের পাট চাষিরা বিপাকে!পানির অভাবে শুকিয়ে যাচ্ছে কাটা পাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 08:40:38 pm, Tuesday, 25 July 2023 253 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার চাষিরা পাট কেটে বিপাকে আছে। পানির অভাবে জাঁক দিতে না পেরে রোদে শুকিয়ে নষ্ট হচ্ছে দেশের অন্যতম অর্থকরী ফসল সোনালি আঁশ পাট। দক্ষিণ যশোরের কেশবপুর-মনিরামপুর উপজেলার মাঠের পর মাঠ পাট চাষ করে করেন এসব এলাকার কৃষক। কিন্তু এবছর পানি না থাকায় বিপাকে পড়তে হচ্ছে কৃষকদের। কৃষি অফিস সুত্র জানায়, চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে পাটের আবাদ হয়েছে। ফলনও আশানুরূপ। কিন্তু বিপত্তি ঘটেছে অনাবৃষ্টি। বিশেষ করে চাষিরা পাট কেটে একই জমিতে আমন ধান রোপণ করবেন, তারা পাট কাটার পর পাট পচানোর জন্য পানির অভাবে মহা বিপাকে আছেন। একদিকে আমনের মৌসুম শেষের পথে আমনের চারা রোপনে মরিয়া, অপর দিকে খাল-বিল কোথাও পানি না থাকায় বহু কৃষকের পাট পচানোর অভাবে কাটা পাট শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, চলতি বছর কেশবপুর উপজেলায় পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১২ হাজার হেক্টর জমি। সেখানে চাষাবাদ হয়েছে প্রায় ১২ হাজার ৬ শত হেক্টর জমিতে। যা গতবারের রেকর্ড ভঙ্গ করে। এত কিছুর পরও কৃষকের মুখে হাসি নেই।

ভাল্লুকঘর গ্রামের কৃষক আব্দুল করিম জানান, তার দেড় বিঘা জমির পাট কাটার উপযোগী হলেও পানির ব্যবস্থা না থাকায় পাট কাটতে পারছেন না। এ বছর বৃষ্টিপাত গত বছরের তুলনায় একেবারে কম।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা প্রতিনিধিকে জানান, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে স্থানীয় ব্লক সুপারভাইজারদের নির্দেশ দেয়া হয়েছে, চাষিদের পরামর্শ দিতে যাতে চাষিরা স্ব-উদ্যোগে পানি সেচ দিয়ে পাট পচানোর উদ্যোগ নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কেশবপুরের পাট চাষিরা বিপাকে!পানির অভাবে শুকিয়ে যাচ্ছে কাটা পাট

আপডেট সময় : 08:40:38 pm, Tuesday, 25 July 2023