কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজনে রিভার ড্রাইভ পার্কে মিলনমেলা।
- আপডেট সময় : 06:41:56 pm, Thursday, 2 March 2023 384 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে সম্পূর্ণ হয়েছে। রাজা বসন্ত রায়ের স্মৃতিবিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে সীমান্ত নদী ইছামতি, কালিন্দী ও কাঁকশিয়ালীর মোহনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাসেবক, ব্যবসায়ী, সূধীবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশ্রহণে বনভোজন অনুষ্ঠানস্থল মিলনমেলায় পরিণত হয়।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগের সঞ্চালনায় বার্ষিক বনভোজনে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, দিপালী রানী ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী মোফাখখারুল ইসলাম নীলু,বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ গাজী মিজানুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, নলতা প্রেসক্লাবের সভাপতি আহাদুজ্জামান আহাদ, কুশলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কুশলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাহফিল অরা সজল, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিম,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি গোবিন্দ মন্ডল, সাধারণ সম্পাদক অসীত সেন, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, বিশিষ্ট সমাজসেবক হোসাইন আহম্মেদ গোলাম, ভাড়াশিমলা ইউপি সদস্য বরুণ কুমার ঘোষ, ইউপি সদস্য আব্দুল খালেক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল,বিশিষ্ট ব্যবসায়ী সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের বার্ষিক বনভোজন কমিটির আহবায়ক হাফিজুর রহমান সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ। এছাড়া পত্রিকা পরিবেশকগণ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিমান ব্যান্ডসঙ্গীত শিল্পী সোহাগ ও সাতক্ষীরার আলোচিত শিল্পীবৃন্দ, সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
























