সাতক্ষীরা 8:37 am, Tuesday, 10 November 2026
সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জে ইঞ্জিঃ মুকুলের নেতৃত্বে বিএনপির জাতীয় বিপ্লবী ও সংহতি দিবস পালন সাতক্ষীরায় পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর চাঁদাবাজ মামুনের জামিন নামঞ্জুর ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের পদ স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 09:51:45 pm, Wednesday, 25 September 2024 277 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি: গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে উপজেলা জুড়ে পরিচিতি লাভ করা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কালিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান রোকন (৩৬) এর দলিয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

সে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের কারণে ইসলামী ছাত্রশিবির থেকে বিতাড়িত হয়ে সুকৌশলে বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের আহবায়ক পদ দখল করে বলে জানা গিয়েছে। রোকনের বিতর্কিত কর্মকান্ডে অল্পদিনেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন কালিগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। জনপ্রিয় দল বিএনপির জন্য বিষফোঁড়া হয়ে উঠা সেই রোকনুজ্জামান রোকন এর উপজেলা কৃষকদলের আহবায়ক পদ স্থগিতে সস্তি ফিরেছে উপজেলা জাতীয়তাবাদী দলে এমনটি জানিয়েছেন দলটির উপজেলা পর্যায়ের একাধিক নেতা।

জানা গেছে, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী গ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলামের ছেলে রোকনুজ্জামান রোকন ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী।কয়েক বছর পূর্বে শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের কারণে ছাত্রশিবির থেকে বহিস্কার করা হয় রোকনুজ্জামান রোকনকে। সাতক্ষীরা-৪ আসনের সাবেক এক এমপির আশীর্বাদপুষ্ট রোকনুজ্জামান রোকন গত ০৯/০৫/২০২৩ খ্রি. তারিখে উপজেলা কৃষকদলের পদ বাগিয়ে নেন। সে সময় ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন ওই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত মোঃ রুহুল আমিন। এদিকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বহিস্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাথী রোকনুজ্জামান রোকন কৃষকদলে ঠাঁই পেয়ে হয়ে ওঠেন বেপরোয়া। বিএনপির ত্যাগী নেতা-কর্মীসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করতে থাকেন তিনি। এমনকি রোকনুজ্জামান রোকন সন্ত্রাসী বাহিনী নিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের উপর হামলা ও মারপিট করেন। হামলা, মারপিট ও চাঁদাবাজির শিকার হয়ে রোকনুজ্জামান রোকনকে ১নং আসামিসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে গত ১৯/০৭/২৩ তারিখে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন উপজেলার কুশুলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মরহুম শেখ মতিয়ার রহমানের ছেলে উপজেলা বিএনপির একাংশের সদস্যসচিব শেখ শফিকুল ইসলাম (৪৮)। রোকনুজ্জামান রোকনের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি তার কর্মকান্ডে নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভেরও সৃষ্টি হয়। বহুলালোচিত রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে গত ০৬/০৭/২৪ খ্রি. তারিখে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত আবেদন জানান উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্যসচিব ডা. শেখ শফিকুল ইসলাম, পৃথকভাবে লিখিত আবেদন করেন যথাক্রমে নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম সেলিম আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ। এসব অভিযোগের বিষয়ে একমত পোষণ করে রোকনুজ্জামান রোকন এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ওই আবেদনে সুপারিশ করেন বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত বিএনপি নেতা।

এছাড়াও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত আবেদন জানান সাতক্ষীরা জেলা কৃষকদলের সদস্য ও কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক সোহেল রানা এবং উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব আনোয়ারুল কবির। অভিযোগ ওঠে, রোকনুজ্জামান রোকন উপজেলা কৃষকদলের আহবায়ক হওয়ার পরপরই অনিয়মতান্ত্রিকভাবে তার ফেসবুক আইডির মাধ্যমে উপজেলার ১২ ইউনিয়ন কৃষকদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে ঘোষিত কমিটিতে ১নং যুগ্ম আহবায়ক হিসেবে আনারুল ইসলামের নাম থাকলেও স্বৈরাচারী কায়দায় ২নং যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ছোটনকে ১নং যুগ্ম আহবায়ক হিসেবে ঘোষণা করেন রোকন।
অনুসন্ধানে আরও জানা গেছে, রোকনুজ্জামান ইতিপূর্বে সাতক্ষীরায় শেখ হাসিনার পক্ষে ড. কাজী এরতেজার ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাঈদ মেহেদীর সাথে রোকনুজ্জামান রোকনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শুনা যায়। তিনি বিএনপির রাজনীতির ভিতরে ঘাপটি মেরে থেকে মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি ও জনপ্রিয় দল বিএনপির ভাবমূর্তি বিনষ্টে লিপ্ত আছেন বলে মনে করেন দুঃসময়ে দলে থাকা ত্যাগী নেতা-কর্মীরা। গত ৫ আগস্টের পর রোকনুজ্জামান রোকনের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম ও তাদের কিছু সহযোগী বিভিন্ন স্থানে লুটপাট-চাঁদাবাজি করে ও সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। এঘটনায় অন্তত ১৫/১৬ টি পত্রিকায় সংবাদ প্রকাশ হলে রোকন ও কাজী শরিফুলের নেতৃত্বে তাদের অপকর্মের দোসররা কালিগঞ্জ থানার সামনে এসে সন্ত্রাসী স্টাইলে সাংবাদিকদের মারপিটসহ প্রকাশ্য নানাবিধ হুমকি দেয়। ওই চক্রটি কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে যেয়েও বিশৃঙ্খলা সৃষ্টি করে। নিজেদের অপকর্ম আড়াল করতে যেয়ে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি প্রদান করায় উপজেলা এবং জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীসহ সচেতন মহলের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গণমাধ্যমের স্বাধীনতা ভূলুন্ঠিত করার উদ্দেশ্যে সাংবাদিকদের সাথে রোকন বাহিনীর এই ন্যাক্কারজনক আচরণ ভালভাবে নেয়নি বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। তবে বিভিন্ন গুরুতর অভিযোগের ভিত্তিতে অবশেষে গত ২৪/০৯/২৪ তারিখে রোকনুজ্জামান রোকন এর উপজেলা কৃষকদলের আহবায়ক পদ স্থগিত করেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন। এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কুশুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলামকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্যসচিব শো’কজ করে তিনদিনের মধ্যে উত্তর দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এব্যাপারে জানার জন্য রোকনুজ্জামান রোকনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কখনই ছাত্রশিবিরের সাথে জড়িত ছিলাম না। আমি এর আগে কালিগঞ্জ স্বেচ্ছাসেবক দল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলাম এবং সর্বশেষ উপজেলা কৃষকদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে দুর্নীতি, লুটপাট দলীয় শৃঙ্খলা পরিপন্থি যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পুর্ণ ভিত্তিহীন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামানের পদ স্থগিত

আপডেট সময় : 09:51:45 pm, Wednesday, 25 September 2024