কালিগঞ্জে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার অনুষ্ঠিত
- আপডেট সময় : 12:07:39 am, Sunday, 26 March 2023 315 300 বার পড়া হয়েছে

সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ সাতক্ষীরা কালিগঞ্জে যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার (২৫ শে মার্চ) বেলা ১১টায় গণহত্যা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এসএম শাহাদাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা খাঁন আহছানউল্লাহ, বীরমুক্তিযোদ্ধা শেখ অজিহার রহমানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমুখ।
এর আগে উপজেলার ডাকবাংলা চত্বরে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।






























