কালিগঞ্জে “তারুণ্যের আলো’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বাস্তবায়ন
- আপডেট সময় : 11:33:24 pm, Monday, 19 August 2024 310 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন শিক্ষার্থী সংসদ “তারুণ্যের আলো” বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বাস্তবায়ন করছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া কৃষ্ণনগর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এমন শিক্ষার্থী ও স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত তারুণ্যের আলো সংগঠনটির সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়ন ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্ব সাধারণের এ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও নয়ন।
রবিবার (১৮ আগষ্ট) সকাল ১০টা থেকে ৬৫ নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনটির সমন্বয়ক আরিফুল ইসলাম, তৈফিকুজ্জামান নয়ন, আব্দুল কাদের, ইমরান পারভেজ, সুমাইয়া জান্নাত, নার্গিস পারভীন,ওমর ফারুক, মেহেদি হাসান, মাসুমা খাতুন, নাহিদ হাসান, ইস্রাফিল হোসেন এর উপস্থিতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির কার্যক্রম শুরু করা হয় এবং দিন ব্যাপী রঘুনাথপুর গ্রামের বিভিন্ন স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থী সহ ২৫৬ জন-সাধারনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সোমবার (১৯ আগষ্ট) সকালে রামনগর প্রাথমিক বিদ্যালয় থেকে গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করে সংগঠনটি এবং বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত নেংগী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে
গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিভিন্ন বয়সী ২৭২ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে।
মঙ্গলবার (২০ আগষ্ট) ইউনিয়নটির কালিকাপুর ১ ও ২ নং ওয়ার্ডে তাদের এ গ্রুপ নির্ণয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের। ইউনিয়নটির সুধীজনদের পৃষ্টপোষকতায় তাদের এ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে বলে জানা গিয়েছে।





























