কালিগঞ্জে জামায়াতের ইউনিয়ন আমীরগণের শফত গ্রহণ সম্পন্ন
- আপডেট সময় : 10:36:11 pm, Sunday, 22 December 2024 183 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জামায়াতের ইউনিয়ন আমিরগণের শফত গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি ইউনিয়নের নব নির্বাচিত আমীরগণ শফত গ্রহণ করেছেন। জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফের সঞ্চালনায় শফত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
নবনির্বাচিত আমীরগণের শফত পাঠ করান উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী।
দলটির নবনির্বাচিত ইউনিয়ন আমীর হিসেবে শফত গ্রহন করেছেন কৃষ্ণনগর ইউনিয়ন থেকে ইব্রাহিম বাহারী, চাম্পাফুল – মাহফিজুর রহমান, দক্ষিণ শ্রীপুর – মাওলানা রওশন আলী, নলতা -মাস্টার আকবর আলী, তারালি – আব্দুল ওয়াজেদ আলী, ভাড়া শিমলা – মাওলানা আবুল ফারাহ সিদ্দিকী, মথুরেশপুর – মনজুর মোরশেদ, মৌতলা -নূরুল হক এবং রতনপুর ইউনিয়নে ক্বারী আফতাবুজ্জামান। শফত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সকল শুরা ও কর্মপরিষদ সদস্য গণ উপস্থিত ছিলেন।




























