সংবাদ শিরোনাম ::
কালিগঞ্জের বিষ্ণুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চার সন্তানের জনক রুহুল আমিন সরদার এর করুন মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : 04:07:16 pm, Tuesday, 17 January 2023 288 300 বার পড়া হয়েছে

মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চার সন্তানের জনক রুহুল আমিন সরদার (৬৫) এর মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঘটেছে। সন্ধ্যায় কালিগঞ্জ থানার উপ পরিদর্শক নকিবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স সরেজমিন লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জানাগেছে, ফরিদপুর গ্রামের মৃত ইব্রাহিম সরদারের পুত্র ৩ সন্তানের জনক রুহুল আমিন সরদার সোমবার (১৬ জানুয়ারী) বিকাল চারটায় নিজ বাড়িতে বিদ্যুৎচালিত মটর চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য জাহিদ আলম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তার মর্মান্তিক এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিউজটি শেয়ার করুন
ভাষা চেঞ্জ করুন
























