কালিগঞ্জের নলতায় সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।
- আপডেট সময় : 10:47:41 pm, Friday, 7 July 2023 295 300 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে কালিগঞ্জ উপজেলার নলতা হাটখোলা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে শুক্রবার (৭ জুলাই) বাদ জুমা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নেন ধর্মপ্রাণ শত শত মুসলিম। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে নলতা রওজা মোড় প্রদক্ষিন করে মসজিদের দক্ষিণ গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নলতা হাটখোলা মসজিদের সম্মানিত খতিব মাওলানা আনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে সুইডেন সরকারের উদ্দেশ্য করে বলেন – বাক স্বাধীনতার নামে মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কুরআন পুড়িয়ে অবমাননার মাধ্যমে সারা বিশ্বের মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এটার যদি সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা না করেন তাহলে প্রস্তুত থাকুন বিশ্বের দুইশো কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আপনার দেশকে সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ছাড়বে ইনশাআল্লাহ।
প্রতিবাদ মিছিলে অংশ গ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।
























