সাতক্ষীরা 10:02 am, Monday, 9 November 2026
সংবাদ শিরোনাম ::
ছবিটা ক্লিয়ার করে দাও সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ আলিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমির অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, অধিকার ও সম্প্রীতির প্রশ্নে অদম্য—নতুন প্রত্যয়ে সাতক্ষীরায় যুব ঐক্য পরিষদ আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কর্মপরিকল্পনা বৈঠক অনুষ্ঠিত পর্নোগ্রাফি ও চাঁদাবাজির মামলায় সাতক্ষীরার কথিত কনটেন্ট ক্রিয়েটর, আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার ফ্রান্সের বর্তমান অবস্থা (জনগণের ক্ষোভ ও সামরিক শক্তি বৃদ্ধি) সাতক্ষীরায় মোটরসাইকেল চুরির অভিযোগে সার্জেন্টের ছেলে আটক, গণপিটুনির পর পুলিশের হেফাজতে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতে পাচারকালে ১ কোটি ৫৫ লক্ষ টাকার স্বর্ণ সহ আটক: ১ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী অ্যাডভোকেট শামীম রেজা সাতক্ষীরার দেবহাটায় গৃহবধূকে হেনস্তার চেষ্টা ও শিশুদের হয়রানির অভিযোগে যুবক আটক

কালিগঞ্জের নলতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ তরমুজ বিক্রেতাকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : 11:42:11 pm, Monday, 3 April 2023 288 300 বার পড়া হয়েছে
Khandakarit.com

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ তরমুজ বিক্রেতাকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

উপজেলা জুড়ে তরমুজ ব্যবসায়ীরা সিণ্ডিকেট করে তরমুজ বিক্রির মাধ্যমে, বিক্রেতাদের কাছ থেকে বেশি দাম নিয়ে আসছিল। এটা নিয়ে ক্রেতা সাধারণের মধ্য অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে সোমবার (৩ এপ্রিল) সকালে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, উপজেলার নলতা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি, অসাধু তরমুজ সিণ্ডিকেটের ৫ জন তরমুজ বিক্রেতাকে, কৃষি বিপণন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর সোমবার দুপুরে নলতা বাজার ঘুরে দেখা যায়, তরমুজ কেজি দরে বিক্রি না করে, পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের আগে বাজারটিতে ৩৫ টাকা কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছিল। সে সময় একটি বড় তরমুজের দাম ছিল ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। অভিযানের পরে প্রতি পিস হিসাবে বড় তরমুজের দাম হাকানো হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা। এতে করে সাধারণ ক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করছে।

নিত্য প্রয়োজনীয়সহ প্রতিটি পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু সিণ্ডিকেট ব্যবসা বন্দ করতে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গা এবং জরিমানার কারণে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি),আজহার আলীকে ধন্যবাদ জানান স্থানীয় ক্রেতা সাধারণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
ভাষা চেঞ্জ করুন

কালিগঞ্জের নলতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ তরমুজ বিক্রেতাকে জরিমানা

আপডেট সময় : 11:42:11 pm, Monday, 3 April 2023