কলারোয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা
- আপডেট সময় : 07:48:54 pm, Wednesday, 21 June 2023 239 300 বার পড়া হয়েছে

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা কন্ঠ ডেস্কঃ
সাতক্ষীরা কলারোয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার ২১শে জুন বেলা ১২টার দিকে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাজেট ঘোষণা করেন।
পৌর সচিব তুষার কান্তি দাষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পৌরবাসীর ওপর নতুন কোন করারোপ না করেই বাজেট পেশ করেন পৌর মেয়র। ঘোষিত বাজেটে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৬ কেটি ৮২ লক্ষ ১৭ হাজার ৮শত ৯০টাকার বাজেট পেশ করা হয়েছে।
অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য ও প্রশ্ন করেন- পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শফিউল আলম শফি, শেখ জামিল হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজউদ্দীন, আকিমুদ্দীন দফাদার, আসাদুজ্জামান তুহিন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারহানা হোসেন, দিতি বেগম, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, বিদ্যুৎ সহকারী প্রকৌশলী এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, সেনিটারী কর্মকর্তা সুরেন্দ্র সাহ সেখর কাজল, হিসাব রক্ষক ইমরুল ইসলাম, কর নির্ধারক নাজমুল ইসলাম, কলারোয়া প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার মিস শাহনাজ পারভীন মীনা, উত্তরণ’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ হেদায়েতউল্লাহ মুকুল, হোপ ফর দি পুওরেন্ট এইচপি কলারোয়ার মার্কেট ডেভেলপমেন্ট অফিসার রোকসানা পারভীন প্রমুখ।






























